Collector
স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ২ | Collector
স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ২
Somoy TV

স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ২

বরিশালের উজিরপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উজিরপুরের জয়শ্র‍ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন: উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকার মৃত কাজী পান্নু মিয়ার স্ত্র‍ী রোকসানা ইয়াসমিন (৬৩) ও রুবেল কাজীর ছেলে আরফা (৭)। শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়া প্রবাসী।বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, হানিফ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। এ সময় উজিরপুরের জয়শ্র‍ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হতে গেলে ওই বাসটি দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রোকসোনা ইয়াসমিন ও আরফা।আরও পড়ুন: টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ৩পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মো. মহসীন।

Go to News Site