Somoy TV
একদিনে রেকর্ড শিশু মৃত্যুর পর আবারও আতঙ্ক ছড়াচ্ছে হাম। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। সংক্রমণ না কমায় উৎকণ্ঠায় অভিভাবক। অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে জটিলতা বাড়ছে উল্লেখ করে বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।অ্যালার্জি-র্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি ছোট্ট রাইয়ান। প্রথমে বাবা-মা গুরুত্ব না দিলেও পরে জানতে পারেন হামে আক্রান্ত তাদের সন্তান। আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যুদেশে হামের প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে বাড়ানো হয় বেড সংখ্যা। সরকারি হাসপাতাল হলেও বিভিন্ন টেস্টের পেছনে খরচ হচ্ছে বাড়তি অর্থ।হামের সবচেয়ে কার্যকর প্রতিরোধক হচ্ছে টিকা। টিকাদান কর্মসূচী চললেও, টিকার সুফল পেতেও লাগে চার মাস সময়। চিকিৎসকরা বলছেন, শিশুর জ্বর, র্যাশ বা চোখ লাল হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। আরও পড়ুন: আবহাওয়ার প্রভাব পড়ছে হামের প্রাদুর্ভাবে, যে সতর্কবার্তা চিকিৎসকদেরবিশেষজ্ঞরা বলছেন, টিকা ঘাটতির কারণেই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। এর পেছনে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
Go to News Site