Collector
স্কুল থেকে ফিরছিল নুসরাত, বেপরোয়া বাস কেড়ে নিল প্রাণ | Collector
স্কুল থেকে ফিরছিল নুসরাত, বেপরোয়া বাস কেড়ে নিল প্রাণ
Somoy TV

স্কুল থেকে ফিরছিল নুসরাত, বেপরোয়া বাস কেড়ে নিল প্রাণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।মঙ্গলবার (৫ মে) দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্রীর নাম নুসরাত জাহান (৭)। সে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পির সন্তান। নুসরাত একই এলাকার উত্তর সোনাপাহাড় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে চাচির সঙ্গে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারপার হওয়ার সময় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় স্কুলছাত্রী নুসরাত। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।আরও পড়ুন: চট্টগ্রামে কোরবানির পশুর ঘাটতি ৩৫ হাজার, গরু আসবে অন্য জেলা থেকেএবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, বাসের ধাক্কায় মুমূর্ষু অবস্থায় একজনকে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে।দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান বলেন, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রামের জোরারগঞ্জের চিনকি আস্তানা বাইপাস এলাকায় এদুর্ঘটনা ঘটে। অভিযুক্ত বাসকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান ।

Go to News Site