Collector
অন্যের পরিচয়পত্রে ভর্তুকিযুক্ত পেট্রোল ক্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর বড় জরিমানা | Collector
অন্যের পরিচয়পত্রে ভর্তুকিযুক্ত পেট্রোল ক্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর বড় জরিমানা
Somoy TV

অন্যের পরিচয়পত্রে ভর্তুকিযুক্ত পেট্রোল ক্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর বড় জরিমানা

মালয়েশিয়া সরকারের ‘বুডি ৯৫’ প্রকল্পের আওতায় ভর্তুকিযুক্ত ‘RON95’ পেট্রোল কিনতে অন্যের পরিচয়পত্র (মাইক্যাড) ব্যবহার করার অপরাধে মো. জাকির হোসেন (৫০) নামে এক বাংলাদেশি স্টেশন কর্মীকে ১০ হাজার রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির ম্যাজিস্ট্রেট আদালত।মঙ্গলবার (৫ মে) কুয়ালালামপুরের ম্যাজিস্ট্রেট আয়না আজাহরা আরিফিনের সামনে দোষ স্বীকার করার পর এই রায় ঘোষণা করা হয়। আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আসামিকে ১৪ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের নথিপত্র অনুযায়ী, জাকির হোসেন গত ৮ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিলের মধ্যে জালান পাহাং-এর একটি ফিলিং স্টেশনে কর্মরত থাকা অবস্থায় ২৫ বছর বয়সি এক যুবক এবং ৩১ বছর বয়সি এক নারীর মাইক্যাড অবৈধভাবে ব্যবহার করেন। ১৯৯০ সালের জাতীয় নিবন্ধন বিধিমালার ২৫ (১) (ও) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই ধারায় সর্বোচ্চ ২০ হাজার রিঙ্গিত জরিমানা বা তিন বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।  আরও পড়ুন: মালয়েশিয়ায় রেমিট্যান্সযোদ্ধা মনিরের ‘রহস্যজনক’ মৃত্যু, দেশের বাড়িতে শোকের ছায়া মামলার বিবরণীতে জানা যায়, ভুক্তভোগী এক নারী অ্যাকাউন্ট্যান্ট তার ভর্তুকিযুক্ত পেট্রোলের কোটা অস্বাভাবিকভাবে কমে যেতে দেখে সন্দেহ করেন। তার কার্ডে পেট্রোলের পরিমাণ ৯৪ দশমিক ৯৩৭ লিটার থেকে কমে ৪৪ দশমিক ৬৩৭ লিটারে নেমে আসলে তিনি বুঝতে পারেন তার হারিয়ে যাওয়া কার্ডটি অপব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জাকিরকে শনাক্ত করা হয় এবং তার ভাড়া বাসা থেকে ভুক্তভোগীদের পরিচয়পত্র দুটি উদ্ধার করে পুলিশ। শুনানি চলাকালীন সরকারি প্রসিকিউটর হেনচ গোহ বলেন, বিবাদী চাইলেই কুড়িয়ে পাওয়া কার্ডগুলো ফেরত দিতে পারতেন, কিন্তু তিনি জেনেশুনে ভর্তুকি হাতিয়ে নেয়ার উদ্দেশে সেগুলো ব্যবহার করেছেন। অন্যদিকে বিবাদীর আইনজীবী কারমেন লো আসামির পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে ন্যূনতম জরিমানার আবেদন জানান এবং উল্লেখ করেন, তার মক্কেল নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। তবে আদালত সাধারণ মানুষের সরকারি কোটা চুরির বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই অর্থদণ্ড দেন।

Go to News Site