Collector
কুমিল্লায় ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার | Collector
কুমিল্লায় ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার
Somoy TV

কুমিল্লায় ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ চার যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।সোমবার (৪ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে রমিজ (২১), রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে ইমন মিয়া (২১), একই গ্রামের হিরা মিয়ার ছেলে সম্রাট (১৮) এবং পার্শ্ববর্তী হোমনা উপজেলার শোভারামপুর গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে মো. হযরত আলী (৩১)। পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানা পুলিশ রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের তেমুরিয়া এলাকার জাহেদ আলী মার্কেট সংলগ্ন আমির কারওয়াশের সামনে এই অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই চার যুবককে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে সর্বমোট ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, তেমুরিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছোট ছোট গ্রুপে মাদক বেচাকেনা চলে আসছে। ওই এলাকায় নিয়মিত এ ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা। আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে পৌনে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না।

Go to News Site