Somoy TV
আগামী একবছরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়েই ডিসিদেরকে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় বিগত সরকারের সময়ে স্থানীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেগুলো তদন্ত করা হবে বলেও জানান তিনি। আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা এদিকে আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে। ১০ মাস থেকে একবছর লাগবে তা শেষ করতে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। স্থানীয় সরকার নির্বাচন এ বছরে শেষ হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা ফের বলেন, ‘না। বলা হয়েছে যে নির্বাচনটা ১০ মাস থেকে একবছর লাগবে শুরু হওয়ার পর। তিনি আরও বলেন, নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।
Go to News Site