Collector
অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে: হাসনাত আবদুল্লাহ | Collector
অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
Somoy TV

অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে।মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ কমাতে কী পদক্ষেপ নিচ্ছেন এবং ভবিষ্যতে কী উদ্যোগ নেয়া হবে, তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি। ভারতের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, ‘রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয়, সেসব জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আমাদের আরও সচেষ্ট হতে হবে। এর মাধ্যমে বৈশ্বিকভাবে একটি ইতিবাচক বার্তা দেয়া সম্ভব।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ যে সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, তা বিশ্বকে জানাতে হবে।’ আরও পড়ুন: ফ্যামিলি কার্ড নিয়ে সংসদে হাসনাতের প্রশ্নের যে উত্তর দিলেন প্রধানমন্ত্রী সেবামূলক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।’ প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা নেয়ারও আহ্বান জানান তিনি। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় মহাসড়ক প্রশস্তকরণের কৌশলগত বিষয়গুলো উপস্থাপন করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান।

Go to News Site