ডাইনিং হল থেকে দেখতে পাচ্ছি, বাইরে ক্যাম্প ফায়ারের প্রস্তুতি চলছে। সবাই গিয়ে জড়ো হলাম সেখানে। বাদ্যযন্ত্র এলো একে একে। শিল্পীরাও প্রস্তুত। শিল্পীদের মাঝে আমি মোস্তফা আর ইব্রাহিমকে দেখতে পেলাম।