Collector
আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ, মালিক-কর্মচারী পলাতক | Collector
আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ, মালিক-কর্মচারী পলাতক
Jagonews24

আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ, মালিক-কর্মচারী পলাতক

পাবনা মধ্য শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার ‘নন্দর গলি’র আবাসিক লাকী হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের পর থেকে ওই আবাসিক হোটেলের চারপাশ ও করিডোরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে হোটেলের তৃতীয় তলার একটি কক্ষের দরজা খুলে ভেতর থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে। ওসি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহে কাজ করছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর থেকেই হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর তারা গা-ঢাকা দিয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে জানিয়ে ওসি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আলমগীর হোসাইন নাবিল/এসআর/এএসএম

Go to News Site