Somoy TV
প্রকাশ পেয়েছে ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’র টিজার। টিজারে একাধিক চমক দিয়ে ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছেন এ মেগাস্টার।মঙ্গলবার (৫ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে টিজারটি শেয়ার করেন শাকিব খান। এরপরই মন্তব্যের ঘরে ইতিবাচক সাড়া দিতে শুরু করে ভক্তরা। কখনো আগুনঝরা লুক, কখনো রহস্যময় উপস্থিতি, আবার কখনো তীব্র অ্যাকশন- পুরো টিজারজুড়েই শাকিব দেখান তার স্টারডমের বিস্ফোরণ। যে কারণে টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়াজুড়ে আলোচনায় ঢালিউডের এ কিং। ১ মিনিট ২০ সেকেন্ডর টিজারের শুরু থেকেই দেখা যায় স্টাইলিশ, রাফ অ্যান্ড টাফ এক শাকিব খানকে। চোখেমুখে রাগ, সংলাপে আত্মবিশ্বাস আর পর্দা কাঁপানো উপস্থিতিতে যেন তিনি জানিয়ে দিলেন ‘রকস্টার’ হতে যাচ্ছে বড় পর্দার এক বিশাল আয়োজন। টিজারের সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অ্যাকশন দৃশ্য দর্শকদের আলাদা করে নজর কাড়ছে। শাকিব খানের গেটআপ নিয়েও শুরু হয়েছে আলোচনা। নেটিজেনরা বলছেন, ক্যারিয়ারের অন্যতম স্টাইলিশ লুকে এবার হাজির হচ্ছেন কিং খান। টিজারের ক্যাপশনে শাকিব লেখেন,একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল! এবার সে আসছে পর্দা কাঁপাতে। ঢালিউড ইন্ডাস্ট্রিতে ‘রকস্টার’-এর মতো বিগ বাজেটের সিনেমা দিয়ে শাকিব খানের আগমন বাড়তি আশার আলো দেখাচ্ছে দর্শকদের। টিজারে ঝড়ে পুরো সিনেমা দেখার অপেক্ষায় এখন ভক্তরা। আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন-সুচন্দা সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে নতুন সিনেমা ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে। আরও পড়ুন: টালিউডে একাধিক নতুন নিয়ম চালু করছে ইমপা ও আর্টিস্ট ফোরাম
Go to News Site