Collector
পাকিস্তান সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমান | Collector
পাকিস্তান সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমান
Somoy TV

পাকিস্তান সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমান

আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান মজুমদার। এই প্রথমবার জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।এর আগে দেশের ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন আশিকুর। সর্বশেষ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিপিএলের মাঝপথে দলের আগের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যু হলে হুট করেই দায়িত্ব নিতে হয় আশিকুরকে।আরও পড়ুন: বয়সভিত্তিক দলের নির্বাচক হলেন শামসুর জাতীয় দলে এবার তার এই সুযোগ এসেছে নিয়মিত ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট অনুপস্থিত থাকায়। পাকিস্তান সিরিজে টাইগারদের ফিল্ডিং বিভাগের দায়িত্ব সামলাবেন তিনি।আসন্ন এই সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, আর নতুন ভূমিকায় আশিকুর রহমান মজুমদারের পারফরম্যান্সও থাকবে বিশেষ নজরে।

Go to News Site