Somoy TV
ময়মনসিংহের ভালুকায় ইটভাঙা লরিতে বাসের ধাক্কায় জাহাঙ্গীর (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাঘরাপাড়া এ.আর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ লেনে চলন্ত ইটভাঙা লতে সজোরে ধাক্কা দেয় শেরপুরের নালিতাবাড়ীগামী আব্দুল্লাহ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নামে এক শ্রমিক নিহত ও ফারুক নামে আরেকজন আহত হয়।আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জনের পরিচয় মিলেছেতিনি আরও জানান, ঘাতক বাসটিকে জব্দ ও চালক সাঈদকে (৩৫) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Go to News Site