Somoy TV
বরুশিয়া ডর্টমুন্ড অধ্যায় শেষের পর দীর্ঘদিন বিরতিতে থাকা এদিন তেরজিচ অবশেষে নতুন ঠিকানা পেলেন। স্প্যানিশ ক্লাব অ্যাথলেতিক বিলবাওর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।মঙ্গলবার (৫ মে) ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, আগামী মৌসুম থেকেই ৪৩ বছর বয়সি এই জার্মান কোচের সঙ্গে কাজ শুরু হবে। তিনি দায়িত্ব নেবেন বর্তমান কোচ এর্নেস্তো ভালভের্দের স্থলাভিষিক্ত হয়ে। ভালভের্দের অধীনে চলতি মৌসুমে ৩৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লা লিগায় অষ্টম স্থানে রয়েছে বিলবাও।❤️? OFFICIAL: Edin Terzić signs in as new Athletic Club manager, new chapter at Bilbao for the German coach.Contract valid until June 2028. pic.twitter.com/a1yyxvLJwd— Fabrizio Romano (@FabrizioRomano) May 5, 2026 ডর্টমুন্ডে তেরজিচের সময়টা ছিল সাফল্য ও আক্ষেপে ভরা। তার অধীনে ২০২১ সালে জার্মান কাপ জেতে দলটি। আর ২০২৪ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেও শেষ পর্যন্ত শিরোপা ছোঁয়া হয়নি। ফাইনালে রিয়াল মাদ্রিদর কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।আরও পড়ুন: স্পেনের লিগে ৭০ বছর বয়সে মাঠে নেমে ইতিহাস গড়লেন এক গোলরক্ষক সেই হৃদয়ভাঙা হারের কিছুদিন পরই ডর্টমুন্ডের দায়িত্ব ছেড়ে দেন তেরজিচ। এরপর প্রায় দুই বছর কোচিং থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে বিলবাওয়ের হাত ধরে আবারও কোচিং ক্যারিয়ারে ফিরছেন এই জার্মান কোচ, শুরু হচ্ছে নতুন এক অধ্যায়।
Go to News Site