Somoy TV
রিয়াল মাদ্রিদ ও কিলিয়ান এমবাপ্পের সম্পর্কের টানাপোড়েন যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। ফরাসি এই তারকাকে দল থেকে সরানোর দাবিতে এবার অনলাইনে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন মাদ্রিদিস্তারা। অবাক করার মতো বিষয়, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এতে ১১ লাখেরও বেশি সমর্থক সই করেছেন। এদিকে, ছুটি কাটিয়ে ক্লাবের অনুশীলনে ফিরলেও এমবাপ্পেকে নিয়ে বিস্ফোরক খবর ছাপিয়েছে ক্রীড়াভিত্তিক সাময়িকী দ্য অ্যাথলেটিক।এই তো সেদিনের কথা। এমবাপ্পেকে রিয়ালে আনতে প্রশ্নবাণে জর্জরিত হতো ক্লাব কর্তৃপক্ষ। আর এখন চিত্রটা পুরোপুরি উল্টো। ফরাসি তারকাকে ক্লাব থেকে বের করে দিতে ঐক্যবদ্ধ মাদ্রিদিস্তারা। রিয়ালের শেষ যে ৬ ম্যাচে এমবাপ্পে খেলেছেন, সেখানে মাত্র এক জয়। আরও একটা শিরোপাহীন মৌসুমের লজ্জ্বা কড়া নাড়ছে দরজায়। এসবের মাঝে এমবাপ্পের ছুটি কাটানো ক্ষোভ বাড়িয়েছে সমর্থকদের মাঝে। এবার এই তারকাকে ক্লাব থেকে বের করে দিতে অনলাইনে স্বাক্ষর গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কিছু মাদ্রিদিস্তা। এমবাপ্পে আউট নামে টুইটারে অনলাইন পিটিশনের ব্যবস্থা করেছে কোনো এক সমর্থক। প্রাথমিকভাবে যেখানে দুই লাখ স্বাক্ষরের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে সেখানে অংশ নিয়েছে ১১ লাখের বেশি মানুষ। স্প্যানিশ ক্লাবে এমবাপ্পের বর্তমান অবস্থান বোঝাতে এই সংখ্যাটাই যথেষ্ট। আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগে গায়ানা ফুটবলের সাবেক কর্মকর্তা আলভেসকে নিষিদ্ধ করল ফিফা যদিও এই ওয়েবসাইটে স্বাক্ষরের সংখ্যা নিয়ে প্রশ্ন থাকতে পারে। প্রথমত, রিয়াল মাদ্রিদের সমর্থক না হলেও এখানে অংশ নেয়া যাচ্ছে, দ্বিতীয়ত একাধিক ব্রাউজারের মাধ্যমে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি একাধিক ভোট দেয়ার সুযোগও রয়েছে। তবে সংখ্যাটা ১১ লাখ বলেই আলোচনা হচ্ছে এত বেশি। এমন পরিস্থিতির মাঝে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে নিউ ইয়র্ক টাইমসের ক্রীড়া বিষয়ক সাময়িকী দ্য অ্যাথলেটিক। রেয়াল বেতিস ম্যাচের আগে ট্রেনিং গ্রাউন্ডে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন এমবাপ্পে, এমন দাবি তাদের। অনুশীলনে একটা গোল করাকে কেন্দ্র করে সাপোর্টিং স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করেন এমবাপ্পে। তাতে দলের মাঝে এই ফুটবলারকে নিয়ে তৈরি হয়েছে বিরুপ প্রতিক্রিয়া। কারো কারো মতে, ক্লাবের জার্সি গায়ে জড়ানোর যোগ্যতা নেই এই ফ্রেঞ্চ তারকার। আরও পড়ুন: মেসি-নেইমার-এমবাপ্পেকে একসঙ্গে খেলিয়েও পিএসজি সফল না হওয়ার কারণ জানালেন সাবেক কোচ এমবাপ্পেকে নিয়ে এর আগে পিএসজিতেও তৈরি হয়েছে নানান বিতর্ক। তার সঙ্গে মেসি-নেইমারের তিক্ত সম্পর্ক ওপেন সিক্রেট ছিল ফুটবল পাড়ায়। রিয়ালের ট্রফি খরায় একই গুঞ্জন এবার স্প্যানিশ ক্লাবে। এল ক্ল্যাসিকোতে হারলে সেসব বিতর্ক পাবে নতুন মাত্রা।
Go to News Site