Collector
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল | Collector
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
Somoy TV

সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান। অবশেষে ইউরোপ সেরার মঞ্চে ফাইনালের দেখা পেল আর্সেনাল। অন্যদিকে ১০ বছর পর পাওয়া সুযোগ হাতছাড়া হলো অ্যাতলেটিকো মাদ্রিদের।মঙ্গলবার (৫ মে) রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। ম্যাচের একমাত্র ও নির্ধারণী গোলটি আসে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫ মিনিটে)। লেওঁদ্রো ট্রসার্ডের শট অ্যাতলেটিকো গোলরক্ষক জান ওব্লাক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে সঠিক সময়ে উপস্থিত ছিলেন বুকায়ো সাকা। ঠাণ্ডা মাথায় জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইংলিশ এই উইঙ্গার। এরপর ম্যাচের বাকি সময়জুড়ে রক্ষণভাগে দৃঢ়তা দেখায় আর্সেনাল। ঘরের মাঠে এই নকআউট পর্বে টানা তৃতীয়বার ক্লিন শিট ধরে রাখে তারা। পুরো চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে (লিগ পর্বসহ) মাত্র চারটি গোল হজম করেছে গানাররা। যা টুর্নামেন্টে অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান। আরও পড়ুন: এমবাপ্পেকে বাদ দিতে রিয়াল মাদ্রিদের ১০ লাখের বেশি সমর্থকের স্বাক্ষর দীর্ঘদিন পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠল আর্সেনাল। সর্বশেষ ২০০৬ সালে তারা ফাইনালে খেলেছিল, যেখানে বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় লন্ডনের ক্লাবটির। এবার ইতিহাস বদলানোর সামনে তারা। ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার সেমিফাইনালের ফলাফলের ওপর। প্রথম লেগে রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে বুধবার মিউনিখে। আরও পড়ুন: স্পেনের লিগে ৭০ বছর বয়সে মাঠে নেমে ইতিহাস গড়লেন এক গোলরক্ষক ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। ইউরোপিয়ান ফুটবলের মর্যাদার এই লড়াইয়ে এবার চোখ থাকবে, আর্সেনালের ২০ বছরের অপেক্ষা কি শেষ পর্যন্ত পূর্ণতা পায় কিনা সেদিকে।

Go to News Site