Collector
বিকেলে তালাক, রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর | Collector
বিকেলে তালাক, রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর
Somoy TV

বিকেলে তালাক, রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

প্রবাসী স্বামীর সঙ্গে তালাক হওয়ার পর বাবাবাড়ি ফিরে যান ১৯ বছরের সুমিনা। শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা আসবাবপত্র বাড়ি তোলার সময় ঘটে বিপত্তি। হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারান তিনি। তাকে বাঁচাতে গিয়ে আহত হন পরিবারে আরও চার সদস্য।মঙ্গলবার (৫ মে) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পারিবারিকভাবে বনিবনা না হওয়ায় মঙ্গলবার প্রবাসী স্বামীর সঙ্গে তালাক হয় সুমিনার। বিকেলে শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বাবারবাড়ি ফিরে আসেন তিনি। শ্বশুরবাড়ি থেকে আনা আসবাপত্র রাতে ঘরে তোলার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন সুমিনা। তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। তাকে উদ্ধার করতে গিয়ে একই পরিবারের আরও চার সদস্য আহত হন। তারা হলেন- সুমিনার মা শিখা বেগম (৪৫), চাচা নূরুল ইসলাম (৫০), ভাতিজি কনিকা (১৫) ও চাচি জহুরা ( ৪০)।   আতারভিটা  ইউনিয়ন পরিষদের সদস্য রকিবুল ইসলাম রকি বলেন, ‘এক বছর আগে উপজেলার জোড়খালী ইউনিয়নের সাফিউলের সঙ্গে বিয়ে হয় সুমিনার। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে আদালতে মামলা করে মেয়ের পরিবার। আদালত থেকে মামলাটি মাদারগঞ্জ ব্র্যাক অফিস নারী ও শিশু সুরক্ষা কেন্দ্রে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে মাদারগঞ্জ ব্র্যাক অফিসে উভয়ে পক্ষের উপস্থিতিতে তালাক হয়।’   আরও পড়ুন: ঈদে বাড়ি ফেরা হলো না সৌদি প্রবাসী শাওনের ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি মাদারগঞ্জ শাখার অফিসার সেলফ ঝরনা বেগম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উভয় পক্ষেরসহ স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে। মেয়েটা স্বামীর বাড়িতে যাবে না এবং ছেলেটা বউ নিতে চায়। উভয়পক্ষসহ তৃতীয় পক্ষের মাধ্যমে মেয়েটা তালাকপ্রাপ্ত হয় এবং বিকেলে তারা আসবাবপত্র নিয়ে চলে যায়।  হঠাৎ জানতে পারলাম বিদ্যুৎপৃষ্টে মেয়েটার মৃত্যু হয়েছে।’   খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে মাদারগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আব্বাস বলেন, ‘মেয়েটা আজকেই তালাকপ্রাপ্ত হয়েছে। স্বামীর বাড়িতে থাকা তার প্রাপ্য জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে এসে স্টিলের বাক্স ঘরে তোলার সময় বোর্ডের সঙ্গে ধাক্কা লাগার পর বাক্সসহ বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমিনার মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে একই পরিবারের আরও চারজন আহত হন।’

Go to News Site