Collector
মন যা চায় আজ তাই খাওয়ার দিন | Collector
মন যা চায় আজ তাই খাওয়ার দিন
Somoy TV

মন যা চায় আজ তাই খাওয়ার দিন

শরীর ফিট রাখতে ডায়েট, নিয়ন্ত্রিত খাবারের কোনো বিকল্প নেই। তবে আজ চাইলে ডায়েট না মেনে ইচ্ছামতো খাবার খেতে পারেন। কারণ আজ ডায়েট না করার দিবস মানে ‘নো ডায়েট ডে’।ডায়েট ভুলে নিজের শরীরকে ভালোবাসা এবং পছন্দের খাবার উপভোগ করতে প্রতি বছর ৬ মে উদ্‌যাপিত হয় আন্তর্জাতিক ‘নো ডায়েট ডে’। এটি মূলত শরীর নিয়ে ইতিবাচক মনোভাব বৃদ্ধি এবং কঠোর ডায়েট সংস্কৃতির বিরোধিতা করতে উদ্‌যাপন করা হয়। বডি শেমিং বা শরীর নিয়ে উপহাসের বিরুদ্ধে জনসচেতনতা এবং খাবারের সাথে একটি ভারসাম্যপূর্ণ, স্বাস্থ্যকর সম্পর্ক তৈরিতে উৎসাহিত করতে ১৯৯২ সালে মেরি ইভান্স ইয়াং এই দিনটির সূচনা করেন। নিজের শরীরের আকৃতি ও ওজন নিয়ে চিন্তায় অ্যানোরেক্সিয়ায় ভোগেন অনেকে। চিকিৎসাশাস্ত্রে অ্যানোরেক্সিয়া বলতে বুঝানো হয় খিদে থাকা সত্ত্বেও খাবারের প্রতি চরম অনিচ্ছা বা ভীতি। মেরি অ্যানোরেক্সিয়ায় আক্রান্ত হয়েছিলেন। অ্যানোরেক্সিয়ায় আক্রান্তের পর ১৯৯২ সালে যখন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মেরি তখন ‘ডায়েট ব্রেকার্স’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ক্ষতিকর ডায়েট কালচারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে তিনি প্রচলন করেন 'নো ডায়েট ডে'। আরও পড়ুন: সকালে খালি পেটে কেন খাবেন আখরোট? দিবসটির উদ্দেশ্য ছিল মানুষকে নিজের শরীর নিয়ে প্রশংসা করতে সহায়তা করা। একইসাথে নিজের ওজন নিয়ে অকারণে দুশ্চিন্তা না করা। নব্বই দশকে এ দিবস সবার মনোযোগ আকর্ষণ করেছিল। সেই থেকে প্রতি বছর বিশ্বে উদ্‌যাপিত হচ্ছে ‘নো ডায়েট ডে’। আরও পড়ুন: কোষ্ঠকাঠিন্য এড়াতে সকালের নাশতায় রাখুন ৩ খাবার দিবসটি মূলত কোনো ধরনের স্বাস্থ্যকর ডায়েট বা সুষম খাবার না খাওয়ার পরামর্শ দেয় না বরং অতিরিক্ত কড়াকড়ি বা ক্ষতিকর ডায়েট কালচারকে বর্জন করতে উৎসাহিত করে। দিবসটি মনে করিয়ে দেয় শরীর সুস্থ রাখতে শুধু ডায়েট নয়, শরীরকে ভালোবাসা ও আনন্দের সাথে সুষম খাবার গ্রহণ করাও অনেক জরুরি।

Go to News Site