Somoy TV
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাস মেয়াদী বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্যশস্যের পাশাপাশি তিনটি ক্যাটাগরিতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।মঙ্গলবার (৫ মে) দুপুরে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন হাওড় এলাকা পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এই তথ্য জানান।সচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের জীবনমান রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাস পর্যন্ত এই সহায়তা কার্যক্রম চলবে।সরকারি পরিকল্পনা অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি ক্ষতির মাত্রা বিবেচনা করে তিন ক্যাটাগরিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। এতে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন ৭ হাজার ৫০০ টাকা, মধ্যম ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন ৫ হাজার টাকা, স্বল্প ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন ২ হাজার ৫০০ টাকা।আরও প ড়ুন: ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন হাওড়ের কৃষকরাপরিদর্শনকালে সচিব মো. সাইদুর রহমান খান সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন এই সহায়তার আওতায় আসেন, তা নিশ্চিত করতে হবে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা চূড়ান্ত করে পর্যায়ক্রমে এই সহায়তা বিতরণ করা হবে।জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে এ পর্যন্ত প্রায় ১২ হাজার ৫০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫০ হাজার কৃষক। হঠাৎ করে ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়া এসব কৃষকের মুখে হাসি ফোটাতেই এই মানবিক সহায়তার উদ্যোগ।
Go to News Site