Collector
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু | Collector
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
Somoy TV

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মিজান মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিজান মিয়া জেলা শহরের উত্তর পুনিয়াউট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন ধরে কুলি হিসেবে কাজ করতেন।রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে রেললাইন দিয়ে হেঁটে পুনিয়াউট এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন মিজান মিয়া। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনটি পুনিয়াউট রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় তিনি নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি (ভিডিও)ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Go to News Site