Somoy TV
ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার (৫ মে) এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি এসব তথ্য জানিয়েছে।আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্স নামের শপিং সেন্টারটি আন্দিশেহ শহরে অবস্থিত। ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল।ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারানের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বিকেলে আগুন লাগার খবর পাওয়ার পরপরই দমকল বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়। আরও পড়ুন:হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় ৫ বেসামরিক নাগরিক নিহতের দাবি ইরানেরপাইদারান আরও জানান, ভবনটির সম্মুখভাগে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে, আইএসএনএ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, সাতটি সক্রিয় উদ্ধারকারী দল এবং অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর ঘটনাস্থলে উপস্থিত ছিল। আগুনের কারণ এখনও বের করা যায়নি। এদিকে, বিচার বিভাগের মিজান সংবাদ সংস্থাও জানায়, স্থানীয় দমকল বিভাগ বলেছে যে ভবনটির আবরণ দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আরও পড়ুন:আমিরাতে পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলা, তিন ভারতীয় আহত মিজানসহ ইরানের গণমাধ্যম ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী ওঠার ভিডিও দেখিয়েছে।
Go to News Site