Collector
রাজাপুরে সাংবাদিককে কুপিয়ে জখম | Collector
রাজাপুরে সাংবাদিককে কুপিয়ে জখম
Somoy TV

রাজাপুরে সাংবাদিককে কুপিয়ে জখম

ঝালকাঠির রাজাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মো. মঈনুল হক লিপু মাতুব্বর (৪৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তুলাতলা শরীফ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।আহত মো. মঈনুল হক লিপু মাতুব্বর (৪৫) এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি। তিনি রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকার প্রয়াত আজিজ মাতুব্বরের ছেলে।আরও পড়ুন: নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখমআহত সাংবাদিক লিপু জানান, দুই দিন আগে স্থানীয় এক বাসা থেকে পানি তোলার একটি মোটর চুরি হয়। এলাকার একটি চিহ্নিত মাদক কারবারি সন্ত্রাসী চক্রের সদস্যরা সেটি চুরি করে বিক্রি করে দেয়। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মো. শান্ত সিকদার, মো. রিজন সিকদার, মো. শাকিল সিকদার, মো. বাপ্পি সিকদার ও মো. জনি  দা-রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে লিপু জখম হন।এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লিপুকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আরও পড়ুন: মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখমনাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, অভিযুক্তরা চিহ্নিত মাদকসেবী। এরা একটি সন্ত্রাসী চক্রও গড়ে তুলেছে।এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় আহত সাংবাদিক লিপু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’এ দিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Go to News Site