Collector
টি-টোয়েন্টি ব্লাস্টে যোগ দিলেন উসমান তারিক | Collector
টি-টোয়েন্টি ব্লাস্টে যোগ দিলেন উসমান তারিক
Somoy TV

টি-টোয়েন্টি ব্লাস্টে যোগ দিলেন উসমান তারিক

অদ্ভুত বোলিং অ্যাকশন দিয়ে সাড়া জাগানো উসমান তারিক ক্রমেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক হয়ে উঠছেন। আসন্ন ভাইটালিটি টি২০ ব্লাস্ট মৌসুমের জন্য পাকিস্তানি এই তারকার সঙ্গে চুক্তি করেছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাব।২৮ বছর বয়সী তারিকের টুর্নামেন্টজুড়েই খেলার কথা রয়েছে। এরপর তিনি দ্য হান্ড্রেডে খেলবেন, যেখানে তিনি বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে খেলবেন, যাদের হোম ভেন্যুও এজবাস্টন।  তারিকের উত্থানটা হয়েছে খুব দ্রুত। সিনিয়র টি-টোয়েন্টিতে অভিষেকের পর দুই বছরেরও কম সময়ের মধ্যে পাকিস্তান জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়। এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি নিয়েছেন ১৮ উইকেট। গড় ১১.১৬ এবং ইকোনমি ৬.৬৬। অফব্রেক, গুগলি ও ফ্লিক করা লেগব্রেকের মিশেলে তিনি বোলিং করেন। বল ছাড়ার আগে তার ট্রেডমার্ক ছোট্ট বিরতিটিও তার অ্যাকশনের অন্যতম বৈশিষ্ট্য।পাকিস্তান সুপার লিগে (পিসএল) দারুণ পারফরম্যান্সের কারণে তিনি ইতোমধ্যেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আইএলটি২০ এবং আবুধাবি টি১০–এ খেলেছেন। এবার ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে প্রথমবারের মতো দেখা যাবে তাকে।ওয়ারউইকশায়ারের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস বলেন, ' উসমান ঠিক সেই ধরনের উচ্চ-প্রভাবের খেলোয়াড় যাকে আমরা দলে আনতে চেয়েছিলাম। তাই এই চুক্তি সম্পন্ন হওয়ায় আমরা খুবই আনন্দিত। তার দক্ষতা ও কৌশলগত বোধ তাকে আধুনিক সাদা বলের ক্রিকেটে বড় হুমকিতে পরিণত করে। তবে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে, সেটা হলো তার প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা এবং প্রতিনিয়ত উন্নতি করার ক্ষুধা।'আরও পড়ুন: পাকিস্তান সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমানতিনি আরও বলেন, 'এই চুক্তিকে আরও রোমাঞ্চকর করে তুলেছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ও বার্মিংহ্যাম ফিনিক্সের মধ্যে সমন্বয়। প্রথমে ব্লাস্টে বেয়ার্সের হয়ে, এরপর দ্য হান্ড্রেডে ফিনিক্সের হয়ে খেলা, এটি আমাদের ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সমন্বিত কাঠামোর শক্তিকেই তুলে ধরে।''এতে খেলোয়াড়ের জন্য ধারাবাহিকতা তৈরি হয়, দুই প্রতিযোগিতাতেই পারফরম্যান্সের প্রভাব বাড়ে এবং বার্মিংহ্যাম ও ওয়ারউইকশায়ারের সমর্থকদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে। শেষ পর্যন্ত এটি দল, ফ্র্যাঞ্চাইজি এবং এই অঞ্চলে আমাদের উপস্থিতি আরও শক্তিশালী করার ব্যাপার। আমরা বিশ্বাস করি, এই গ্রীষ্মে উসমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন,'–তিনি যোগ করেন। আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে শিক্ষার্থীদের জন্য স্টেডিয়ামে ফ্রি প্রবেশের সুযোগকাউন্টি দলটিতে যোগ দিয়ে তারিকও উচ্ছ্বাস প্রকাশ করেছেন, 'বেয়ার্সে আরও আনন্দ আর শক্তি নিয়ে আসতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। দলের সঙ্গে দ্রুত যোগ দেওয়ার অপেক্ষায় আছি। এই দলের অংশ হতে পারাটা দারুণ অনুভূতি। আশা করি, এই গ্রীষ্মে এজবাস্টনে যত বেশি সম্ভব সমর্থককে দেখতে পাব।'গত মৌসুমে কোয়ার্টার-ফাইনালে সমারসেট কাউন্টির কাছে হেরে যাওয়া ওয়ারউইকশায়ার এবার হারিয়েছে মঈন আলিকে, যিনি যোগ দিয়েছেন ইয়র্কশায়ার কাউন্টিতে। তবে নতুন করে দলে এসেছেন জর্ডান থম্পসন। এছাড়া তারিকের সঙ্গে দ্বিতীয় বিদেশি হিসেব যোগ দেবেন অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার।

Go to News Site