Somoy TV
লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। দেশীয় সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে।আগামী সোমবার (১৮ মে) লন্ডনের জেনেসি সিনেমা হলে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’। উৎসবে অংশগ্রহণ নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন,বাংলাদেশের চলচ্চিত্র যখন কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে তখন একজন চলচ্চিত্রকর্মী হিসেবে গর্ব করি। ‘নয়া মানুষ’ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই চলচ্চিত্র এক ধরনের প্রতিবাদ বলতে পারেন। সিনেমাটি আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত। সিনেমায় অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী। সুপার সাইক্লোন সিত্রাং চলাকালীন চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাস-এর চিত্রগ্রহণে নির্মিত ‘নয়া মানুষ’ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়। আরও পড়ুন: ‘রকস্টার’র টিজার প্রকাশ্যে, আগুন হয়ে আসছেন শাকিব! ২৭ তম এবারের উৎসবে ১১টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে অংশ নেয়া দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, সাউথ কোরিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, চীন, ইরান, আরমেনিয়া এবং ইউক্রেন। আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন-সুচন্দা আগামী রোববার (১৭ মে) পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে পর্দা উঠছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের পর্দা নামবে আগামী ২৩ মে।
Go to News Site