Somoy TV
রাজধানীর ফার্মগেটে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।বুধবার (৬ মে) সকালে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পরে। যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ আহত না হলেও পুড়ে গেছে গাড়িটির ৫ লাখ টাকা মূল্যের মালামাল।
Go to News Site