Collector
তামিলনাড়ুতে ১ ভোটের ব্যবধানে হারলেন ক্ষমতাসীন দলের মন্ত্রী! | Collector
তামিলনাড়ুতে ১ ভোটের ব্যবধানে হারলেন ক্ষমতাসীন দলের মন্ত্রী!
Somoy TV

তামিলনাড়ুতে ১ ভোটের ব্যবধানে হারলেন ক্ষমতাসীন দলের মন্ত্রী!

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক অবিশ্বাস্য ফলাফল হয়েছে। তিরুপাত্তুর আসনে মাত্র ১ ভোটের ব্যবধানে হেরেছেন রাজ্যের সমবায়মন্ত্রী এবং দ্রাবিড় মুনেত্র কাজগমের (ডিএমকে) প্রভাবশালী নেতা কেআর পেরিয়াকারুপ্পান।মঙ্গলবার (৫ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)-এর প্রার্থী শ্রীনিবাস সেতুপতি ৮৩ হাজার ৩৭৫ ভোট পেয়ে জয় লাভ করেন। আরও পড়ুন:বিজয়ের দল টিভিকে-কে সমর্থন কংগ্রেসের, কেমন হবে ক্ষমতার ভাগাভাগি অন্যদিকে, ডিএমকে’র প্রার্থী পেরিয়াকারুপ্পান পান ৮৩ হাজার ৩৭৪ ভোট। ফলে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এ আসনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর প্রার্থী কেসি থিরুমারান ২৯ হাজার ৫৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। প্রতিবেদনে আরও জানা যায়, ভোটগণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এমনকি শেষ দফার আগের রাউন্ড পর্যন্ত মন্ত্রী পেরিয়াকারুপ্পান ৩০ ভোটে এগিয়ে ছিলেন। তবে চূড়ান্ত গণনায় ১ ভোটের ব্যবধান হয় যেখানে জয় ছিনিয়ে নেন টিভিকে প্রার্থী। এবারের নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে থালাপতি বিজয়ের পার্টি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে, যা রাজ্যের দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতিকে বড়সড় ধাক্কা দিয়েছে। আরও পড়ুন:মমতা পদত্যাগ না করলে কী হবে পশ্চিমবঙ্গে? ২০২১ সালে, চেন্নাইয়ের সমস্ত ১৬টি আসন ডিএমকে দখল করেছিল। কিন্তু এইবার, টিভিকে প্রায় সমস্ত ঘাঁটি দখল করেছে, ডিএমকের হাতে শুধু কয়েকটি আসন রয়ে গেছে।

Go to News Site