Somoy TV
বিএনপির স্থায়ী কমিটি সদস্য, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন নেসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার (০৬ মে) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভোর ৫টা ৩৮ মিনিটের দিকে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ময়মনসিংহ গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন বেগম জেবুন নেসা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। পেশায় তিনিএকজন শিক্ষক ছিলেন। আরও পড়ুন: লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা গতবছর ২০২৫ সালে ১৫ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মৃত্যুকালে ২ ছেলে ২ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন তিনি। আজ বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহ গুলকি বাড়িতে স্বামীর করবের পাশে দাফন করা হবে। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও আলাদাভাবে শোক জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, বিএনপি মিডিয়া সেল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সাবেক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতৃবৃন্দ।
Go to News Site