Collector
ঘোড়াঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণের মৃত্যু | Collector
ঘোড়াঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণের মৃত্যু
Somoy TV

ঘোড়াঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বাবু (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (৬ মে) ভোরে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কশিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বাবু উপজেলার কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে কশিগাড়ি খাদ্যগুদাম সংলগ্ন মাছের আড়তের সামনে পাকা রাস্তার ওপর কোনো এক অজ্ঞাত যানবাহন বাবুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং তার পা থেঁতলে যায়। দুর্ঘটনার পর এক ভ্যানচালক তাকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: যাত্রী ওঠাতে গিয়ে আকস্মিক ব্রেক, বাসের চাকায় প্রাণ গেল হেলপারেরঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। বর্তমানে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্তসহ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

Go to News Site