Collector
জাল সিল-স্বাক্ষরে ভবন নকশা, ফেনীতে কথিত ইঞ্জিনিয়ার গ্রেফতার | Collector
জাল সিল-স্বাক্ষরে ভবন নকশা, ফেনীতে কথিত ইঞ্জিনিয়ার গ্রেফতার
Somoy TV

জাল সিল-স্বাক্ষরে ভবন নকশা, ফেনীতে কথিত ইঞ্জিনিয়ার গ্রেফতার

ফেনীতে স্থপতি ও ডিজাইনারদের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভবনের নকশা তৈরির অভিযোগে আবদুর রহিম নামে এক কথিত সিভিল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া আবদুর রহিম ‘ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফেনী পৌরসভার সার্ভেয়ার মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে মডেল থানায় মামলা করেছেন।মামলার বিবরণ ও পৌরসভা সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ বারাহিপুর এলাকার হাছিনা আক্তার ও বিরিঞ্চি এলাকার মো. বাহার মিয়া নামের দুই ব্যক্তি ভবন নির্মাণের দুটি নকশা পৌরসভায় জমা দেন। নকশা দুটিতে স্থপতি হিসেবে মাহমুদ হাসান রিয়াজ ও ডিজাইনার হিসেবে মো. আহসান হাবিবের সিল ও স্বাক্ষর ছিল।নকশাগুলো পর্যালোচনার সময় জালিয়াতির সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান সার্ভেয়ার আবুল কাশেম। পরবর্তীতে সোমবার (৪ মে) সন্ধ্যায় অভিযুক্ত আবদুর রহিমকে পৌরসভায় তলব করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, স্থপতি ও ডিজাইনারদের পারিশ্রমিক না দিয়ে পুরো টাকা আত্মসাৎ করতে তিনি নিজেই সিল বানিয়ে স্বাক্ষর করতেন।আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টা, আটক ১এর আগে নিজের স্বাক্ষর জাল হওয়ার বিষয়টি টের পেয়ে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন স্থপতি মাহমুদ হাসান রিয়াজ। অভিযোগে তিনি উল্লেখ করেন, 'বিগত চার বছর ধরে আমি ফেনী পৌরসভায় কোনো নকশা অনুমোদনের জন্য স্বাক্ষর করিনি বা জমা দিইনি। আমার অজান্তেই দীর্ঘদিন ধরে একটি চক্র জালিয়াতি করে আসছিল।'ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম জানান, জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাতের দায়ে আবদুর রহিমের বিরুদ্ধে মামলা হয়েছে।

Go to News Site