Somoy TV
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে চীনের বেইজিংয়ে পৌঁছেছেন।মঙ্গলবার (৫ মে) বেইজিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল মি. ওয়েই হুয়াশিয়াং।পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অন্যরা।আরও পড়ুন: ৩ দিনের সফরে চীন গেলেন পররাষ্ট্রমন্ত্রীবুধবার (৬ মে) বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে ড. রহমান চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চেয়ারম্যান এবং চীনের অন্যান্য শীর্ষ নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
Go to News Site