Collector
কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা | Collector
কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Somoy TV

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন ওরফে নয়ন (৩৫) নামের এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার দক্ষিণ বেতিয়ারা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়।নিহত আনোয়ার হোসেন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় গাংরা বাজারে পান ও জুতার ব্যবসা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার একটি পক্ষের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এ সময় তাকে কুপিয়ে ও মাথায় গুরুতর আঘাত করে তারা পালিয়ে যায়।চিৎকার শুনে স্থানীয় লোকজন আনোয়ারকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আরও পড়ুন: নড়াইলে বেড়াতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতারনিহতের বোন কোহিনুর আক্তার বলেন, ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে অক্সিজেন সংকট থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ এখনো ঢাকা থেকে এলাকায় পৌঁছায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Go to News Site