Somoy TV
ভিভিআইপি প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পার হওয়ার জায়গা করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৬ মে) সকালে রাজধানীর কারওয়ানবাজারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রান্তে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তখন সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানা যায়, সকাল ৯টার কিছু আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। হঠাৎ প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে একটি অ্যাম্বুলেন্সে। তার গাড়িবহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সটি অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অ্যাম্বুলেন্সটিকে সাইড দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপর অ্যাম্বুলেন্সকে পথ করে দেয়া হয়।এই দৃশ্য দেখে পথচারীরা, পুরো বিষয়টি ছিল স্বতঃস্ফূর্ত ও মানবিক। বাংলাদেশের মানুষ সাধারণত এই ধরনের চিত্র দেখতে অভ্যস্ত নয়। এটিকে সাধারণ মানুষের প্রতি সরকারের প্রধানের দায়িত্ববোধ এবং সহমর্মিতার একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন তারা।
Go to News Site