Collector
রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার | Collector
রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
Jagonews24

রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (৫ মে) রাঙ্গুনিয়া থানাধীন লিচুবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নূরনবী (৫০)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের বাসিন্দা। র‌্যাব-৭ জানায়, রাঙ্গুনিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় নূরনবী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি নিজ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাঙ্গুনিয়া থানাধীন লিচুবাগান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নূরনবীকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/জেএইচ

Go to News Site