Somoy TV
বিসিএস শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তা অন্য ক্যাডারে যোগ দেয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছেন। প্রশাসনসহ কয়েকটি ক্যাডারে যোগি দিতে তারা চাকরি ছেড়েছেন বলে জানা গেছে।সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের গণিতের প্রভাষক মো. আশরাফুল ইসলাম, কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রভাষক (পদার্থবিজ্ঞান) মো. মহি উদ্দিন এবং চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের প্রভাষক (ইংরেজি) মো. আশরাফুল ইসলামকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়েছে। এরমধ্যে, মো. আশরাফুল ইসলাম ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে, মো. মহি উদ্দিন ৪৪তম বিসিএস (আনসার) ক্যাডারে সহকারী পরিচালক/জেলা এবং মো. আশরাফুল ইসলাম ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ পেয়েছেন। আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি অপর প্রজ্ঞাপনে ফেনীর সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) আবদুল্লাহ আল লিমন ও সিলেটের সোনাগাজী বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) আপেলকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়েছে। এরমধ্যে আবদুল্লাহ আল লিমন ৪৪তম বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আপেলও একই ক্যাডারে নিয়োগ পেয়েছেন।
Go to News Site