Somoy TV
পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম আবারও অনুপ্রাণিত করলেন ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ছবিতে তিনি তুলে ধরেছেন নিজের অবিশ্বাস্য যাত্রাপথ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বলবয় থেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হয়ে ওঠার গল্প।সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাবর বেশ কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে দেখা যায় তরুণ ক্রিকেটার ও ভক্তদের সঙ্গে সময় কাটাতে। ছবিগুলোর সঙ্গে যুক্ত ছিল অনুপ্রেরণামূলক বার্তা। খুব অল্প সময়েই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা তার সংগ্রামের গল্পকে নতুন করে উদযাপন করতে থাকেন।৩১ বছর বয়সি এই ক্রিকেটার ২০০৭ সালে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ চলাকালে গাদ্দাফি স্টেডিয়ামে বলবয়ের দায়িত্ব পালন করেছিলেন। প্রতিদিন কয়েক মাইল হেঁটে স্টেডিয়ামে যাওয়া, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বল কুড়িয়ে দেয়া—এসব অভিজ্ঞতাই তাকে অনুপ্রাণিত করেছিল। তখন তিনি মুগ্ধ হয়ে দেখতেন এবি ডি ভিলিয়ার্স, ইউনিস খান এবং ইনজামাম-উল হকের মতো তারকাদের।আরও পড়ুন: বাবরকে ‘বদনজর’থেকে বাঁচাতে পিএসএল কর্তার বিশেষ প্রচেষ্টা বর্তমানে বাবর পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের একজন। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট—তিন ফরম্যাটেই তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। সম্প্রতি অধিনায়ক হিসেবে প্রথম বড় শিরোপাও জিতেছেন তিনি। পেশোয়ার জালমিকে পিএসএল শিরোপা জেতাতে বাবরের ভূমিকা ছিল অপরিসীম।বলবয় থেকে বিশ্বতারকা—বাবরের এই যাত্রা আজও তরুণদের জন্য এক অনন্য প্রেরণা।
Go to News Site