Collector
বিড়ি শিল্লে আয়কর প্রত্যাহারের দাবি শ্রমিকদের | Collector
বিড়ি শিল্লে আয়কর প্রত্যাহারের দাবি শ্রমিকদের
Somoy TV

বিড়ি শিল্লে আয়কর প্রত্যাহারের দাবি শ্রমিকদের

বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি বন্ধসহ অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।বুধবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে ফেডারেশনটির সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সম্পাদক সৈয়দ আবুল হাসনাত লাভলুসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, দেশের প্রান্তিক শ্রমিকদের বড় একটি অংশ বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছে। দেশের প্রায় ১৮ লাখ দরিদ্র ও সুবিধা বঞ্চিত শ্রমিকের কর্মসংস্থানের একমাত্র মাধ্যম এই বিড়ি শিল্প। অর্থনীতিতেও এই শিল্পের ভূমিকা অপরিসীম। এ শিল্প থেকেই বছরে বিপুল পরিমাণ রাজস্ব পায় সরকার। তাই উত্তরাঞ্চলের বিড়ি শিল্পকে বাঁচাতে এই খাতে শুল্ক বৃদ্ধি না করে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বিড়ি ও সিগারেটের মধ্যে ট্যাক্স বৈষম্য নিরসনসহ জাল ব্যান্ডরোল ব্যবহারকারীদের জন্য কঠোর আইনসহ বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আরও পড়ুন: বিড়ি-সিগারেটে বড় ধরনের মূল্যবৃদ্ধির প্রস্তাব মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক ফেডারেশনের নেতারা।

Go to News Site