Jagonews24
সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক এহ্সান মাহমুদের কাব্যগ্রন্থ ‘আদিবাসী প্রেমিকার মুখ’ প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। এবার প্রকাশিত হয়েছে বইটির নতুন সংস্করণ। যুক্ত হয়েছে ইংরেজি অনুবাদ। প্রকাশক জানান, বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন শিক্ষক আলমগীর মোহাম্মদ। শিল্পী কনকচাঁপা চাকমার চিত্রকর্ম অবলম্বনে প্রচ্ছদ করেছেন সেলিম হোসেন সাজু। নতুন সংস্করণ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। আরও পড়ুনপ্রকাশিত হলো মেহেদী হাসানের ‘নিঃসঙ্গতার নীল চিঠি’ এহ্সান মাহমুদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘একাত্তরের লালমিয়া’ ব্যাপক আলোচিত হয়। তার প্রকাশিত অন্য বইয়ের মধ্যে রয়েছে- কাব্যগ্রন্থ ‘আত্মহত্যার স্মৃতি’, উপন্যাস ‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’ এবং ‘স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার: আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ২০০৯-২০২৩’। এহ্সান মাহমুদ জানান, ঘরে বসে অনলাইনে বইটি সংগ্রহ করা যাবে রকমারি ও বাতিঘর থেকে। দেশের সব বিভাগীয় শহরে এবং কয়েকটি উল্লেখযোগ্য জেলায় বইটি নিয়ে বিশেষ আয়োজন করা হবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ এসইউ
Go to News Site