Collector
শরিফুলের বড় লাফ, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-লিটনেরও | Collector
শরিফুলের বড় লাফ, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-লিটনেরও
Somoy TV

শরিফুলের বড় লাফ, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-লিটনেরও

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের দারুণ বোলিংয়ের পুরস্কার মিলেছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে, যেখানে তিনি এগিয়েছেন নয় ধাপ।সাপ্তাহিক হালনাগাদে আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শরিফুল এখন ৫৪তম স্থানে। সিরিজের শেষ ম্যাচে ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেয়ার পারফরম্যান্সই তার এই অগ্রগতির মূল ভিত্তি। তার ঠিক নিচে অবস্থান করছেন তানজিম হাসান, যিনি নেমেছেন দুই ধাপ।বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে আছেন মোস্তাফিজুর রহমান, যদিও তিনি এক ধাপ পিছিয়ে এখন ১২তম। আর অফ স্পিনার শেখ মেহেদী হাসান এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান।আরও পড়ুন: পাকিস্তান সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমান ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাসের। সিরিজে ৮৪ রান করে সেরা খেলোয়াড় হওয়া হৃদয় দুই ধাপ এগিয়ে এখন ৩৭তম। তার ওপরে থাকা একমাত্র বাংলাদেশি তানজিদ হাসান, যিনি নেমেছেন ২৬ নম্বরে। শেষ ম্যাচে ২৬ রান করা লিটন এক ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠেছেন। ব্যাটিং তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শার্মা।অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বাংলাদেশের কেউই নেই সেরা ৪০-এ; তবে শেখ মেহেদী তিন ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠেছেন।

Go to News Site