Collector
কামরাঙ্গীরচরে বাসার সামনে খেলার সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর | Collector
কামরাঙ্গীরচরে বাসার সামনে খেলার সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
Somoy TV

কামরাঙ্গীরচরে বাসার সামনে খেলার সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় জান্নাতি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বাসার সামনে খেলার সময় একটি দ্রুত গতির একটি অটোরিকশা তার ওপর উঠিয়ে দিলে এ দুর্ঘটনা বলে জানা গেছে।বুধবার (৬ মে) বেলা ৩টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭নম্বর গলিতে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধা করে হাসপাতালে নিয়ে আসা খালা নার্গিস আক্তার ও প্রতিবেশী আবু সালাম জানান, কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭নম্বর গলিতে পরিবারটির বাস। তার বাবা মো. মোস্তফা ইসলামবাগে দিনমজুরের কাজ করেন। আর মা লাভলী আক্তার অন্যের বাসায় কাজ করেন। ঘটনার আগ মুহূর্তে বাসার সামনের গলিতে অন্য বাচ্চাদের সাথে খেলছিল জান্নাতি। আর তা মা বাসায় ছিলেন। তখন আরেক শিশু (খালা নার্গিসের ছেলে) জান্নাতিকে কোলে করে বাসার ভেতর নিয়ে আসে। তখন সে জানায়, গলিতে একটি অটোরিকশা তার উপর দিয়ে উঠিয়ে দিয়েছিল। রিকশাটি নিয়ে তার চালক চলে গেছে। আরও পড়ুন: মাদ্রাসায় ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষক ধরা শিশুটির খালা আরও জানান, তখন তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে জানান। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Go to News Site