Collector
এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ৯.০৪ শতাংশ, অস্বস্তি বেড়েছে খাদ্যেও | Collector
এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ৯.০৪ শতাংশ, অস্বস্তি বেড়েছে খাদ্যেও
Somoy TV

এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ৯.০৪ শতাংশ, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

গত এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একইসঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও।বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।বিবিএসের সবশেষ তথ্য বলছে, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ০৪ শতাংশ হয়েছে, গত মার্চ মাসে যেটি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে। মার্চ মাসে যেটি ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। আরও পড়ুন: ব্যাংকখাতে ঋণ কমেছে সরকারেরএদিকে মার্চ মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০৯ শতাংশ থাকলেও এপ্রিলে সেটি বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশ।এছাড়া এপ্রিলে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ২৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮১ শতাংশ।এপ্রিল মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০২ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৮১ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ।

Go to News Site