Somoy TV
গোপালগঞ্জ সদর উপজেলায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩’ লঙ্ঘনের দায়ে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৬ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং অননুমোদিতভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এবং এ কে এম ফয়জুল বারী।ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের আদালত তিনটি মামলায় মোট ১৩ লাখ টাকা জরিমানা করেন। এর মধ্যে শিয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা, সোহাগ ব্রিকসকে ৪ লাখ টাকা এবং স্টার ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।আরও পড়ুন: গোপালগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ, বিয়ের পিঁড়ি থেকে কারাগারে বরএছাড়া ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল রাজ ব্রিকসকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন।
Go to News Site