Somoy TV
ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি। সান্তোসের অনুশীলনে রবিনিয়োর ছেলে রবিনিয়ো জুনিয়রের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে চড় মারার অভিযোগ ওঠে এই অভিজ্ঞ ফরোয়ার্ডের বিরুদ্ধে।ঘটনার পর ক্লাবজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ক্লাব কর্তৃপক্ষকে জানালে সান্তোস অভ্যন্তরীণ তদন্তও শুরু করে। তবে পরিস্থিতি জটিল হওয়ার আগেই নিজ উদ্যোগে সামনে আসেন নেইমার। সম্প্রতি এক ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্বীকার করেন, উত্তেজনার মুহূর্তে তিনি সীমা ছাড়িয়ে গিয়েছিলেন এবং তার আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।নেইমার বলেন, ‘ফুটবলে এমন হয়। ব্যাপারটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা ছিল। অনুশীলনে ভুল–বোঝাবুঝি থেকে আমি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম। তবে ঘটনার পরই আমি ক্ষমা চেয়েছি। ড্রেসিংরুমে আমাদের কথা হয়েছে এবং আমরা সব মিটিয়ে নিয়েছি।’আরও পড়ুন: ছেলের ওপর হামলার ঘটনায় কারাগার থেকেই নেইমারের শাস্তি দাবি রবিনিয়োর তিনি আরও বলেন, ‘একটু বেশিই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছি, বিষয়টি অন্যভাবে সামলানো যেত। মেজাজ হারিয়ে ফেলেছিলাম আমি। ভুলটা ওর ছিল, আমার ভুল ছিল ওর চেয়েও বেশি। তবে আমি ক্ষমা চেয়ে নিয়েছি।’অন্যদিকে, সাবেক ব্রাজিলিয়ান তারকা রবিনিয়োর ছেলে রবিনিয়োর জুনিয়র ঘটনাটি নিশ্চিত করলেও বলেন, নেইমার দ্রুত নিজের ভুল বুঝতে পেরেছিলেন। শৈশবের আইডলের এমন আচরণে হতাশ হলেও তিনি নেইমারের আন্তরিক ক্ষমা গ্রহণ করেছেন এবং ক্লাব ছাড়ার গুঞ্জন নাকচ করেছেন।
Go to News Site