Collector
ময়মনসিংহে যুবকের মরদেহ উদ্ধার | Collector
ময়মনসিংহে যুবকের মরদেহ উদ্ধার
Somoy TV

ময়মনসিংহে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে মো. রবিন মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে।নিহতের নাম মো. রবিন মিয়া বাংলাদেশ ‍কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় বায়রা গ্রামের মো. বাদল মিয়ার ছেলে।পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ত্রিশালে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রবিন। বুধবার সকাল ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ময়মনসিংহ নগরের কেওয়াটখালী বাজার এলাকায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদল মিয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দুপুরে রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।আরও পড়ুন: ভালুকায় বাসচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যুময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি।’

Go to News Site