Somoy TV
পশ্চিমবঙ্গে বিজেপি নতুন সরকার গঠনের আগে রাজ্য সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়-নিযুক্ত সব অবসরপ্রাপ্ত আমলাদের দফতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন বিভাগে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বুধবার (৬ মে) থেকে অফিসে না আসার নির্দেশ দেয়া হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি-কে কয়েকটি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা লোক ভবন থেকে সমস্ত বিভাগীয় সচিবদের এই নির্দেশ জানিয়েছেন। জানা গেছে, প্রতিটি বিভাগের সচিবদের নিজ নিজ দফতরে মৌখিকভাবে এই আদেশ জানানো হয়েছে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত এই নির্দেশিকাটি কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে। আরও পড়ুন: পদত্যাগ না করলে মমতাকে বরখাস্তের আহ্বান আসামের মুখ্যমন্ত্রীর! সূত্র আরও জানিয়েছে, বিভিন্ন বিভাগে উপদেষ্টা হিসেবে কর্মরত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তাদের সরকারি বাসভবন খালি করেছেন। এছাড়াও, মঙ্গলবার (৫ মে) মুখ্য সচিব সব বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেন। গুরুত্বপূর্ণ সমস্ত নথি যথাযথভাবে সুরক্ষিত রাখতে এবং কোনো অবস্থাতেই সেগুলো যাতে বিভাগীয় চত্বরের বাইরে না যায়, তা নিশ্চিত করার জন্যও নির্দেশ জারি করা হয়েছে। অর্থ উপদেষ্টাদেরও এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করতে এবং ফাইলগুলোর একটি তালিকা সংকলন করতে বলা হয়েছে। আরও পড়ুন: মমতা পদত্যাগ না করলে কী হবে পশ্চিমবঙ্গে? সূত্র: এনডিটিভি
Go to News Site