Collector
কারওয়ান বাজারে বিশেষ অভিযান, জরিমানা ও সতর্কতা | Collector
কারওয়ান বাজারে বিশেষ অভিযান, জরিমানা ও সতর্কতা
Somoy TV

কারওয়ান বাজারে বিশেষ অভিযান, জরিমানা ও সতর্কতা

রাজধানীর কারওয়ান বাজারে ফলের বাজারে বিষাক্ত কেমিক্যালের ব্যবহার রোধ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় অনিয়মের দায়ে দুটি খাবার হোটেলকে জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তাও দেয় অধিদফতর।বুধবার (৬ মে) দুপুরে অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় সহকারী পরিচালক ইন্দ্রানী রায়সহ অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন। ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে বাজারে আসা আগাম ও অপরিপক্ক আম যেন বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকিয়ে বিক্রি করা না হয়, সেজন্য ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না রাখার দায়ে সেলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও বরিশাল হোটেলকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন: পাম্পের তেল দোকানে বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার, ব্যবসায়ীকে জরিমানা এছাড়া অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের পাকা রসিদ (ভাউচার) না রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সবজির দাম স্বাভাবিক রাখতে আড়ত পর্যায়ে জোর তদারকি চালানো হয়। সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ফলের বাজার যেন বিষমুক্ত থাকে এবং কোনো অসাধু সিন্ডিকেটের হাতে সাধারণ মানুষ জিম্মি না হয়, বিশেষ করে আম, তরমুজের আড়তদার ও ব্যাবসায়ীদের বিশেষ সতর্কবার্তা দেয়া হয়।’  তিনি আরও বলেন, ‘গভীর রাতেও আমরা অভিযান পরিচালনা করেছি, যাতে পাইকারি বিক্রির সময় কোনো অনিয়ম না ঘটে।’

Go to News Site