Collector
চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত | Collector
চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
Somoy TV

চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘সোশ্যাল ইমোশনাল লার্নিং অ্যান্ড মিডিয়া লিটারেসি’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ মে) বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু। অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আর্টস এন্ড ডিজাইন অনুষদের প্রফেসর ড. অম্বরীশ সাক্সেনা এবং ইউনেস্কো এমজিআইইপির ন্যাশনাল প্রজেক্ট অফিসার (এসইএল ইয়ুথ প্রোগ্রাম) ড. রিচা বানসাল। কর্মশালায় সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী। আরও পড়ুন: চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন নিয়ে প্রশাসন-চীনা প্রতিনিধি বৈঠক উপাচার্য বলেন, জীবনের সিদ্ধান্ত গ্রহণে আবেগ ও বাস্তবতার সমন্বয় জরুরি। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং তা কাজের অগ্রগতিকে থামাতে পারে না। কর্মশালায় বক্তারা বর্তমান সময়ে আবেগীয় বুদ্ধিমত্তা এবং মিডিয়া লিটারেসির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের সঠিক যাচাই-বাছাই এবং মানসিকভাবে স্থিতিশীল থেকে সংবাদ ও মাধ্যম ব্যবহারের দক্ষতা অর্জন করা শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে নৈতিক সাংবাদিকতা এবং দায়িত্বশীলতার চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরও পড়ুন: চবির শাটল ট্রেনে বহিরাগতদের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (এসএইউ), নয়াদিল্লি এবং ইউনেস্কো মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

Go to News Site