Collector
রিয়াল মাদ্রিদে অস্তিরতা: ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে হাতাহাতির উপক্রম | Collector
রিয়াল মাদ্রিদে অস্তিরতা: ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে হাতাহাতির উপক্রম
Somoy TV

রিয়াল মাদ্রিদে অস্তিরতা: ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে হাতাহাতির উপক্রম

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে আগেই। রিয়াল মাদ্রিদের কাছ থেকে ফসকে যাওয়ার পথে লা লিগার শিরোপাও। ট্রফিহীন মৌসুম কাটানোর পথে হাঁটছে লস ব্লাঙ্কোসরা। দলে অস্তিরতার কারণ কি এই ব্যর্থতাই?মার্কার খবর, রিয়াল মাদ্রিদে অস্তিরতা চলছে। সম্প্রতি বাদানুবাদে জড়িয়েছিলেন ক্লাবটির অন্যতম দুই সদস্য ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনি। দুজনে হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিলেন। পরে অন্যরা তাদের শান্ত করেন।ঘটনার সূত্রপাত হয় অনুশীলনের একটি মুহূর্ত থেকে। একটি ফাউলকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দুই খেলোয়াড় মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে ধাক্কা দেন এবং তীব্র তর্কে জড়িয়ে পড়েন। পরে ড্রেসিংরুমেও সেই ঝগড়া চলতে থাকে। ভ্যালদেবেবাসে এই অস্বস্তিকর ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে।আরও পড়ুন: রবিনিয়োর ছেলেকে চড় মারার পর নেইমারের প্রকাশ্যে ক্ষমাএই খবরটি এমন সময় সামনে এল, যখন অ্যান্তোনিও রুডিগার ও আরভারো ক্যারেরাসের চড়কাণ্ড আলোচিত। জার্মান ফুটবলার নাকি ক্যারেরাসকে চড় মেরেছিলেন। ক্যারেরাস পরে বিষয়টি নিয়ে একটি বিবৃতিও দেন। তার দাবি, ঝামেলা মিটমাট করা হয়ে গেছে। মার্কা বলছে অন্য কথা। রুডিগার ও ক্যারেরাসের বিষয়টিকে প্রকাশ্যে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং বলা হয়েছে সবকিছু মিটে গেছে, কিন্তু দলের ভেতরের বাস্তবতা হলো চরম উত্তেজনা।রিয়াল মাদ্রিদের এই অবস্থা নিশ্চিতভাবেই আসন্ন এল ক্লাসিকো ম্যাচে প্রভাব ফেলতে পারে। ক্যাম্প ন্যুতে আগামী রোববার মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচে জিতলে তো বটেই, ড্র করলেও বার্সেলোনার লা লিগা নিশ্চিত হয়ে যাবে। রিয়াল মাদ্রিদের চেয়ে ৭৭ পয়েন্টে এগিয়ে থাকা বার্সার চ্যাম্পিয়ন হতে আর এক পয়েন্ট লাগে।

Go to News Site