Somoy TV
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।পদের নাম ও সংখ্যা: অ্যাসোসিয়েট ম্যানেজার, নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায়।বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে।
Go to News Site