Collector
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা | Collector
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা
Somoy TV

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৯ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। চোট কাটিয়ে ফিরেছেন দুই পেসার কাইল জেমিসন ও উইল ও’রুর্ক।। তাদের ফেরায় ব্ল্যাকক্যাপসদের পেস আক্রমণ আরও শক্তিশালী হলো।মে মাসের শেষ দিকে নিউজিল্যান্ড প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে একটি টেস্ট খেলবে। ২৭ মে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর জুনে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে দলটি। এই ম্যাচগুলো হবে যথাক্রমে ৪, ১৭ ও ২৫ জুন।দলে আছেন অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর এই প্রথম টেস্ট দলে ফিরলেন তিনি। এখন পর্যন্ত টেস্টে তার রান ৯ হাজার ৪৬১। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ডিন ফক্সক্রফট। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ভালো খেলেছেন তিনি।আরও পড়ুন: বলবয় থেকে তারকা—বাবর আজমের অনুপ্রেরণার গল্প ফের ভাইরালচোট থেকে সেরে উঠছেন ড্যারেল মিচেল। তাকে নিয়েও আশাবাদী টিম ম্যানেজমেন্ট। উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে শুধু টম ব্লান্ডেলকে। অধিনায়ক টম লাথাম প্রয়োজনে বিকল্প হিসেবে গ্লাভস হাতে নিতে পারবেন। তবে পরিবারকে সময় দিতে সফরে যাচ্ছেন না জ্যাকব ডাফি। অন্যদিকে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল লাল বলের ক্রিকেট থেকে আপাতত সরে দাঁড়িয়েছেন।নিউজিল্যান্ড স্কোয়াডটম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাক ফকস, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কািইল জেমিসন, ড্যারেল মিচেল, হেনরি নিকোলাস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে (আয়ারল্যান্ড টেস্ট), রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স (আয়ারল্যান্ড টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে রিজার্ভ দলে), নাথান স্মিথ, ব্লেয়ার তিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং (আয়ারল্যান্ড টেস্ট) ও ক্রিস্টিয়ান ক্লার্ক (আয়ারল্যান্ড টেস্ট)।

Go to News Site