Collector
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতের শব্দে কিশোরীর মৃত্যু | Collector
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতের শব্দে কিশোরীর মৃত্যু
Jagonews24

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতের শব্দে কিশোরীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতের বিকট শব্দে মোছা. ছুলেমা (১২) নামে কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার পত্তন ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছুলেমা ওই গ্রামের জুরমিয়া মিয়ার মেয়ে এবং স্থানীয় বেগম আশরাফ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মা-বাবা ও ভাইবোনের সঙ্গে ধানের মাঠ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হয়। এতে ঘটনাস্থলেই ছুলেমা গুরুতর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত হওয়ায় এ ঘটনায় কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়নি। আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/এমএস

Go to News Site