Collector
রাজনীতি থেকে সরে যাচ্ছেন দেব? | Collector
রাজনীতি থেকে সরে যাচ্ছেন দেব?
Somoy TV

রাজনীতি থেকে সরে যাচ্ছেন দেব?

টালিউডের পর্দায় জনপ্রিয় নায়ক, আর রাজনীতির ময়দানে সক্রিয় মুখ দেব। তবে এবার যেন নিজের অবস্থান নতুন করে স্পষ্ট করলেন এই তারকা। নির্বাচনের ফলাফলের পর রাজনীতি নয়, অভিনয়েই বেশি মন দিতে চান তিনি।রাজ্যে রাজনৈতিক পালাবদল। হার মানতে হয়েছে তৃণমূল কংগ্রেস-কে। দলের সাংসদ হয়েও এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন দেব। তার দাবি এরমধ্যে দিয়ে বদলাবে টালিউডের পরিবেশ।   আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: জিতলেন যেসব তারকা, হারলেন যারাবাংলা চলচ্চিত্র জগত নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ তার। অভিযোগ রাজনীতি ঢুকে পড়েছিল কাজের জায়গায়। প্রযোজকদের ওপর চাপ, শিল্পীদের ‘ব্যান’ সব মিলিয়ে দমবন্ধ পরিস্থিতি। কিন্তু দেবের দাবি তিনি কখনও সেই রাজনীতির অংশ হননি। বরং বিপরীত পথে হেঁটেছেন।যখন একের পর এক শিল্পী কাজ হারিয়েছেন, তখন তাদের সঙ্গেই কাজ করেছেন দেব। মিঠুন চক্রবর্তী থেকে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, এমনকি অনির্বাণ ভট্টাচার্য সবাই তার সিনেমায় জায়গা পেয়েছেন।তবে এই জয় তার কাছে সম্পূর্ণ আনন্দের নয়। ব্যক্তিগত জীবনে এসেছে বড় ধাক্কা প্রিয় পোষ্যের আকস্মিক মৃত্যু। একই দিনে রাজনৈতিক পরাজয়। সব মিলিয়ে এক অদ্ভুত সময়ের সাক্ষী দেব। রাজনৈতিক গুঞ্জনও কম নয় তিনি নাকি যোগ দিতে পারেন ভারতীয় জনতা পার্টিতে। তবে ‘রাজনীতি না করলে আমার চলবে নাএটা ঠিক নয়’ স্পষ্ট জবাবের মধ্যে দিয়ে নিজের অবস্থানের জানান দিয়েছেন তিনি।   আরও পড়ুন: টালিউডে একাধিক নতুন নিয়ম চালু করছে ইমপা ও আর্টিস্ট ফোরাম আগামী দিনে কি তবে পুরোপুরি অভিনয়ে মন দেবেন? এই উত্তর দিয়ে সেটাই তার আসল জায়গা বলে জানিয়েছেন দেব।

Go to News Site